✍️ আমরা কেন বানালাম
আজকের বেশিরভাগ কীবোর্ডে ভয়েস টাইপিং আর শব্দ সাজেশনের বাইরে তেমন কিছু নেই। কেউ কেউ শব্দ খুঁজতে খুঁজতেই অনেক সময় পার করে ফেলেন, আবার মনের মতো করে লিখতেও পারেন না। আমাদের উদ্দেশ্য মানুষকে লিখতে সাহায্য করা, যেন সবাই নিজের ভাষাকে মন খুলে, খুব সহজে লিখতে পারেন।
🔬 স্কুলে যেভাবে শিখেছি, সেভাবেই
আমরা চেয়েছি একটি বৈজ্ঞানিক কীবোর্ড, যার বর্ণগুলো সাজানো আছে স্কুলে হাতে-কলমে যেভাবে বাংলা লিখতে শিখেছি ঠিক সেভাবে। এই ভাবনা থেকেই স্বরচক্র বাংলা কীবোর্ড-এর জন্ম। আর বাংলা হিরো কীবোর্ড হলো স্বরচক্র বাংলা কীবোর্ডের পূর্ণরূপ: একই পদ্ধতি, নতুন করে লেখা কোড, আধুনিক ডিজাইন, আর আরও অনেক ফিচার।
যারা যুক্তবর্ণ লিখতে পারেন, তাদের জন্য এই কীবোর্ড হতে পারে অন্যতম সেরা পছন্দ। নিয়মিত অনুশীলনে দক্ষতাও বাড়বে।
🇧🇩 দেশি মেধায়, হালকা ও স্বাধীন
আধুনিক যুগে এসেও আমাদের লক্ষ্য, ব্যবহারকারীর ডাটা সংগ্রহ বা ভারী সার্ভারের ওপর নির্ভর না করে সম্পূর্ণ দেশি মেধায় একটি কীবোর্ড তৈরি করা। তাই আমরা বানাতে চেয়েছি হালকা, দ্রুত আর সহজ একটি কীবোর্ড। আপনার টাইপ করা লেখা আমাদের সার্ভারে পাঠানো হয় না। বিস্তারিত জানতে প্রাইভেসি পলিসি দেখুন।
🤝 ফ্রি, এখন আর ভবিষ্যতেও
মূল কীবোর্ড সম্পূর্ণ ফ্রি এবং ভবিষ্যতেও ফ্রি থাকবে। তবে অ্যাপের উন্নয়ন ও শিশু সুরক্ষার কাজ চালিয়ে যেতে আমাদের খরচ আছে। তাই কিছু ফিচার (প্রিমিয়াম থিম, নিজের থিম বানানো) আমরা পেইড ও ফ্রিমিয়াম রেখেছি, যাতে আপনাদের আর্থিক সহায়তায় কাজটা চলতে পারে। প্রিমিয়াম থিম আপনি আজীবন বা সাবস্ক্রিপশনে নিতে পারেন, আবার বিজ্ঞাপন দেখে সীমিত সময় ট্রাইও করতে পারেন।
💙 আমাদের উদ্দেশ্য
আমরা চাই প্রযুক্তি মানুষের উপকারে আসুক। আমরা শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করছি, যাতে সবাই নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং আসক্তি প্রতিরোধ করতে পারে।
প্রিমিয়াম কিনে আপনি আমাদের এই কাজে অংশ নিচ্ছেন। ধন্যবাদ! ❤️
👥 আমরা কারা
TorunHero Studio একটি স্বাধীন ডেভেলপার টিম। স্বরচক্র বাংলা কীবোর্ড ও বাংলা হিরো কীবোর্ড দুটোই আমাদের তৈরি। মতামত বা প্রশ্ন থাকলে লিখুন: your-email@example.com।